

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


লক্ষ্মীপুরে ওয়ারেন্টভুক্ত ৯ মামলার আসামি ও কুশাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনী অভিযান চালিয়ে কুশাখালী ইউনিয়নের ফরাসগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আবুল কালাম আজাদ ওই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে এবং তিনি স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, অভিযানের সময় আজাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি রামদা, ১টি ছুরি, ১টি ডিফেন্স স্টিক, ১টি ইলেকট্রনিক স্টানার, ২টি স্মার্টফোন ও ১টি বাটন ফোন উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর আর্মি ক্যাম্পের মেজর রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
মন্তব্য করুন
