বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতকে দোষারোপ করা একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে: রেজাউল করিম

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম
লক্ষ্মীপুরে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: এনপিবি
expand
লক্ষ্মীপুরে জামায়াতের সংবাদ সম্মেলন। ছবি: এনপিবি

লক্ষ্মীপুরে অবৈধ সীলসহ আটক সোহেল রানাকে জামায়াতকর্মী বলে দাবি করেছে বিএনপি। তবে জামায়াত বলছে, ওই ব্যক্তির সাথে জামায়াত ইসলামীর কোন সম্পর্ক নেই।

কোন ঘটনা হওয়ার সাথে সাথেই জামায়াত ইসলামীকে দোষারোপ করা একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছে জামায়াত।

সীল উদ্ধারের ঘটনা নিয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত ইসলামী।

এদিন বিকেলে লক্ষ্মীপুর পৌর শহরের পুরাতন আদালত সড়কের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে ৬টি ভোটের সীল ও একটি কম্পিউটারসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ। সন্ধ্যায় জেলা বিএনপির পক্ষ থেকে ওই ব্যক্তিকে জামায়াত ইসলামীর কর্মী বলে দাবি করা হয়।

এর প্রতিবাদ জানিয়ে লক্ষ্মীপুর-৩ আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ড. রেজাউল করিম বলেন, লক্ষ্মীপুরে ভুয়া সীলসহ জৈনক সোহেল রানা গ্রেপ্তার হওয়ার পর বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সোহেল রানাকে জামায়াত কর্মী হিসেবে দাবি করে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গ্রেপ্তারকৃত সোহেল রানা জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কোন নেতা বা কর্মী নয় এবং জামায়াতে ইসলামীর সাথে তার দুরতম সম্পর্কও নেই। কোন ঘটনা হওয়ার সাথে সাথেই জামায়াতে ইসলামীকে দোষারোপ করা একটি দলের অভ্যাসে পরিণত হয়েছে।

দোষারোপের রাজনীতি বাদ দিয়ে উল্লেখিত ঘটনার সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানাই।

তিনি বলেন, বিএনপির সংবাদ সম্মেলনে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী নির্বাচনী পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা সংক্রান্ত যে অভিযোগ করেছেন তা অসত্য ও বানোয়াট।

উল্টো বিএনপি কর্মী কর্তৃক বিভিন্ন স্থানে জামায়াত প্রার্থীর পক্ষে নারী প্রচারকর্মীদেরকে হেনস্তা করা, প্রচার সামগ্রী ছিঁড়ে ফেলা, জামায়াত কর্মীর দোকানে অগ্নিসংযোগসহ অব্যাহতভাবে বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে। বিষয়টি নিয়ে রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

সীল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এ প্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X