রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকি
expand

কুষ্টিয়ার ভেড়ামারায় পিকনিকের নৌকা হার্ডিঞ্জ ব্রিজের পিলারে ধাক্কা খেয়ে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ প্রায় ৩৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ভেড়ামারার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান।

তিনি জানান, পদ্মা নদীতে নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত রাকিবুজ্জামান রকি শৈলকূপা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব। তিনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে ভেড়ামারা উপজেলার হার্ডিঞ্জ ব্রিজের নিচে পদ্মা নদীতে পিকনিকের একটি নৌকা তীব্র স্রোতের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে ধাক্কা দেয়। এতে নৌকায় থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। পরে নৌকাটি স্রোতের সঙ্গে ভেসে গিয়ে লালন শাহ সেতুতেও ধাক্কা খায়। ওই ঘটনায় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নিখোঁজ হন।

পরে রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা মরদেহটি উদ্ধার করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন,শনিবার খুলনা থেকে ডুবুরি টিম এসে উদ্ধার অভিযান চালাই। উদ্ধার অভিযানে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে ভাসমান অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহকর্মী এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

স্বজন ও সহকর্মীরা জানান,পিকনিকের নৌকায় ওঠার পর রকি একটি ছবি তুলেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সেই শেষ ছবিটি এখন ছড়িয়ে পড়েছে। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank