বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৪ পিএম আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের আসনের জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভাইরাল ভিডিওতে আমির হামজা নিজের সংসদীয় আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মন্তব্য করতে দেখা যায়।

মো. আমির হামজা বলেন, আগামী পাঁচ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমিই প্রধানমন্ত্রী। বাজেটগুলো সরকার দেবে, ওটা দেবে আমির হামজার হাতে। এটা কি কোন ফেরেশতার হাতে দেবে?

এ সময় জনসাধারণের উদ্দেশ্যে প্রশ্ন জানিয়ে তিনি আরও বলেন, ফেরেশতারা কি বলে? আর মানুষ নাচে, যে উন্নয়ন কাজ করে দিয়েছে। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না।

প্রসঙ্গত, কুষ্টিয়া ৩ আসনের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সংসদ সদস্য আমির হামজার মধ্যে টানাপোড়েন চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, তার প্রেক্ষিতে সংসদ সদস্য আমির হামজা এমন মন্তব্য করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank