সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
expand
পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত

কুষ্টিয়ার বাইপাস এলাকায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহতের ঘটনা ঘটেছে।

রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায়। তবে নিহত হেলপারের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকেন্দার আলী জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পাশের মাঠে উল্টে পড়ে। এ সময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিসের মরদেহ উদ্ধার করা হয়।

হেলপার পাথরের নিচে চাপা পড়ায় দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠোনো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন