

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০১ মে) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বি.এস.সি, ডাব্লিউ, এফ-এর সভাপতি ও কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. ওয়ারেশ আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, পারফেক্ট হোম ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পরিচালক প্রকৌশলী মাহমুদ আল হাফিজ অভি এবং স্থা-কল্প আর্কিটেক্টসের প্রধান স্থপতি নাজমুস সাকিব তনু প্রমুখ।
সভায় কুষ্টিয়া নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইজাল প্রামানিক সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চলনা করেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাজন মালিথা।
এসময় শ্রমিকদের ন্যায্য অধিকার, মজুরি, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা।
মন্তব্য করুন