

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব মোঃ তৌহিদ বিন হাসানকে নিয়োগ দিয়েছেন সরকার।
রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই কর্মকর্তাকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে কুষ্টিয়ায় বদলি বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য,গত ২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এই খবর ছড়িয়ে পড়লে কুষ্টিয়ার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে এই আদেশ বাতিল করে ডিসি হিসেবে মো. ইকবাল হোসেনকে পূর্ণবহালের দাবিতে কয়েক দফা বিক্ষোভ ও মানববন্ধন করে ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধারা।
মন্তব্য করুন