বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার জগতি রেল স্টেশন চালুর দাবিতে ট্রেন থামিয়ে বিক্ষোভ

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ১২:২৭ এএম
ট্রেন থামিয়ে বিক্ষোভ
expand
ট্রেন থামিয়ে বিক্ষোভ

দেশের প্রথম রেলওয়ে কুষ্টিয়ার জগতি স্টেশন পুনরায় চালু ও আধুনিকায়নসহ চার দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি জগতি স্টেশনে পৌঁছালে আন্দোলনকারীরা লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন। এসময় তারা প্রায় এক ঘণ্টা ট্রেনটি আটকে রাখেন।

বিক্ষোভকারীরা জানান,ব্রিটিশ আমলে নির্মিত জগতি স্টেশনটি দেশের প্রথম রেল স্টেশন এবং এটি বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত। স্টেশনটি পুনরায় চালু,আন্তঃনগর ট্রেনের স্টপেজ, ভবন সংস্কার ও আধুনিকায়নসহ চার দফা দাবি বাস্তবায়ন করা হলে শহরের যানজট কমবে এবং এ অঞ্চলের মানুষের দেশের বিভিন্ন স্থানে যাতায়াত সহজ হবে।এছাড়াও শিল্প-কলকারখানা ও কৃষিপণ্যসহ চাল পরিবহনে সুবিধা সৃষ্টি হবে এবং শ্রমজীবী মানুষের নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও দাবি করেন।

একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।

পরে রেলওয়ে কর্তৃপক্ষ দাবিগুলো বিবেচনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা। এরপর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank