সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে তরুণীর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম
নিহত তরুণীর লাশ
expand
নিহত তরুণীর লাশ

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন (২৫) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর মৃত্যু হয়েছে।

সোমবার (০২ মার্চ) সকালে শহরের হরিশংকরপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সম্পা খাতুন ওই এলাকার মো. ফিরোজ আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা তার বাড়ির পাশে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ সোমবার সকালে খালার বাড়ির সামনে অসতর্ক ভাবে রেললাইন পার হওয়ার সময় ঢাকা অভিমুখে যাওয়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কেটে তার মৃত্যু হয়।বাকপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পারায় এমন দুর্ঘটনা ঘটেছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

পোড়াদহ জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, অসতর্ক ভাবে রেললাইন পার হওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সম্পা খাতুন নিহত হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন