

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।এতে জুলাই আন্দোলনে আহত হওয়া কয়েকশত শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
রোববার (০১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে আহত জুলাই যোদ্ধা কুষ্টিয়া সদর উপজেলা শাখার ব্যানারে শহরের থানা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা।
এসময় তারা মানবিক ‘ডিসির বদলি মানি না, মানব না’, ‘ইকবাল হোসেনের বদলি বাতিল করো’ ইত্যাদি স্লোগানে দিতে থাকেন বিক্ষুব্ধরা।
সমাবেশে বক্তারা বলেন, ইকবাল হোসেন কুষ্টিয়ায় যোগদানের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, ‘আমরা যখনই কোনো সমস্যায় পড়েছি, তাকে পাশে পেয়েছি। বিপ্লবের চেতনা লালনকারী এমন একজন কর্মকর্তাকে কুষ্টিয়া থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’
অবিলম্বে এই বদলি আদেশ প্রত্যাহারের দাবি জানান এবং তাকে আরও কিছুদিন কুষ্টিয়ায় রাখার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর আবেদন করেন আন্দোলনকারীরা। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন জারি করে কুষ্টিয়ার ডিসি মো.ইকবাল হোসেনকে প্রত্যাহার করেছে সরকার। প্রজ্ঞাপনে উপ-সচিব পদমর্যাদার এ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে বলেও জানানো হয়।
মন্তব্য করুন