শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ড্রাম ট্রাক উল্টে ৭ ঘন্টা বন্ধ কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক
expand
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে বালু বোঝায় ড্রাম ট্রাক উল্টে ৭ ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তির মুখে পড়ে মহাসড়কে চলাচলকারী যাত্রী সাধারণরা। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।বর্তমানে তারা দুইজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার আমলা সাগরখালী ব্রিজের উপরে এ দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ট্রাকের চালক সেলিম আহম্মেদ (৩২) এবং চালকের সহকারী (হেলপার) হৃদয় হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুর গামী বালু বোঝায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের ওপর উঠে যায়। পরে গাড়িটি উল্টে সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকে। এতে সড়কের উভয় দিকেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে যাত্রীবাহী বাস, পণ্যবাহী যান ও জরুরি সেবার গাড়িগুলো আটকা পড়ে। ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির মুখে পড়তে হয়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ভোর ৫টার সময় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলীত গাড়িটি উদ্ধারসহ যানজট নিরসনে কাজ করে। বেলা ১১টার সময় কুষ্টিয়া হাইওয়ে পুলিশের সময় গাড়িটি ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন