বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া
expand
কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

মহড়ার আগে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটাররা যেন নির্ভয়ে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। এসব ভোটারের জন্য জেলার ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনি মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup