সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কু‌ড়িগ্রা‌মে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৬ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

কুড়িগ্রামের উলিপুরে বাড়ির পাশের পুকুরে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মালতিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় মৃত জান্নাত আক্তার একই এলাকার আখের আলীর কন্যা ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল জান্নাত। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরে প্রতিবেশীরা বাড়ি-সংলগ্ন পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌লে গে‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন