

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুড়িগ্রামের উলিপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাতিয়া ইউনিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন।
যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- হাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিউর রহমান ও আব্দুল হাকিম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সুমন মিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সাবেক সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
যোগদান শেষে শফিউর রহমান ও আব্দুল হাকিম জানান, জামায়াতের ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির প্রতি আকৃষ্ট হয়ে তাঁরা দলটিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, বিভিন্ন দল থেকে নেতাকর্মীদের এই অংশগ্রহণ জামায়াতকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং সবার সহযোগিতায় তিনি একটি ‘ইনসাফভিত্তিক উলিপুর’ গড়তে চান।
কুড়িগ্রাম-৩ আসনের জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণরাসহ বিভিন্ন বয়সী লোকজনের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। সকলকে সাথে নিয়ে আমি ইনসাফের উলিপুর গড়ব।
মন্তব্য করুন
