মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অষ্টগ্রাম হাওরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বড় হাওরে জিরাতির গোয়ালঘর থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) কাস্তুল ইউনিয়নের করগাঁও মৌজার পাটাচাপড়া হাওরে (চাষাবাদ করার জন্য অস্থায়ী ভাবে নির্মিত) নওশাদ আহমেদ ফারুকী মিয়ার গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রানা মিয়া (২০) পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার হুমাইপুর (আনোয়ারপুর) গ্রামের আলফাজ মিয়ার ছেলে। তিনি গত কার্তিক মাস থেকে মৌসুমি চুক্তিতে পাটাচাপড়া হাওরে নওশাদ আহম্মেদ ফারুকী মিয়ার মহিষের পাল দেখাশোনার কাজ করতেন।

‎নিহতের বাবা আলফাজ মিয়া বলেন, আমি কুমিল্লা শহরে ব্যবসা করি। সোমবার ভোরে মোবাইল ফোনে খবর পাই যে, আমার ছেলে হাওরের একটি গোয়ালঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি এবং ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

‎নিহত রানা মিয়ার দুই সঙ্গী তোতা মিয়া (৩১) ও আক্তার হোসেন (৩৬) জানান, রোববার (৮ মার্চ) রাত সাড়ে আটটার দিকে সবাই রাতের খাবার খেয়ে যার যার বিছানায় ঘুমিয়ে পড়ি। রাত প্রায় ১টার দিকে তোতা মিয়া ঘুম থেকে উঠে রানা মিয়াকে বিছানায় না দেখে আক্তার হোসেনকে ডাকেন। পরে টর্চলাইট দিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে গোয়ালঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখা যায়।

‎‎অষ্টগ্রাম থানার ওসি সোয়েব খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার লাশ করে। উদ্ধারকৃত লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ‎

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন