বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সাবেক প্রতিমন্ত্রীর রেস্টুরেন্টে আগুন

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০২:৫২ এএম
খাগড়াছড়িতে আগুন লেগে পুড়ে ছাই রেস্টুরেন্ট
expand
খাগড়াছড়িতে আগুন লেগে পুড়ে ছাই রেস্টুরেন্ট

খাগড়াছড়ি শহরের অদূরে আলুটিলা এলাকায় অবস্থিত ‘খাস্রাং’ রেস্টুরেন্টের একটি মিষ্টি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রহস্যজনক এ আগুনে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

জানা গেছে, রেস্টুরেন্টটির মালিক কার্যক্রম নিষিদ্ধ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল ৪টার পর আলুটিলা এলাকায় আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুড়ে যাওয়া ঘরটির দৈর্ঘ্য ছিল প্রায় ৩০ ফুট এবং প্রস্থ ১২ ফুট। সেখানে খাস্রা রেস্টুরেন্ট বা কটেজ পুড়ে যায়নি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, স্থানীয় বাসিন্দা ও পাশ্ববর্তী আর্মি ক্যাম্প থেকে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন