শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় স্ত্রীর আত্মহত্যা

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে মোসাঃ রাবেয়া বেগম (২৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চারাখালি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার আলতাফ হোসেন বেপারীর মেয়ে। তাঁর স্বামী মো. হৃদয় মালয়েশিয়া প্রবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে হৃদয়ের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাবেয়া তাঁর প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলায় রুজু করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank