সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল বাবার

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১১:৪৪ এএম আপডেট : ১০ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম
নিহত আক্কাস খান (৫৫)
expand
নিহত আক্কাস খান (৫৫)

ঝালকাঠির নলছিটিতে প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১০আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ।

ঘটনাটি রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে ঘটে। পরে গুরুতর আহত আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের আক্কাস খানের ছেলে জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে রোববার বিকেলে বাড়ির সামনের সড়কে জসিম খানকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান, ভাই শফিক খানসহ কয়েকজন তার ওপর হামলা চালান। এ সময় জসিমের চিৎকার শুনে তাঁর বাবা আক্কাস খান ছেলেকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকেও মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

এতে বাবা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

অবস্থার অবনতি হলে আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতরা হামলার পর পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন