শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে র‌্যাবের অভিযানে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
যশোরে র‌্যাবের অভিযানে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার, দোকান মালিককে জরিমানা
expand
যশোরে র‌্যাবের অভিযানে ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার, দোকান মালিককে জরিমানা

যশোরে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট উদ্ধার করেছে র‌্যাব-৬। এ ঘটনায় মহিদ স্টোরের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে যশোর-খুলনা সড়কের আল আমিন মসজিদ সংলগ্ন এলাকায় মহিদ স্টোরে অভিযান চালায় র‌্যাব-৬-এর একটি দল। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি।

অভিযানকালে দোকানে অবৈধভাবে মজুত রাখা কার্টুনভর্তি ট্যাক্স ফ্রি ও নকল সিগারেট জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দোকান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি বলেন, অবৈধ ও নকল সিগারেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের পণ্য বিক্রি ও মজুদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank