বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে দেড় ডজন মামলার আসামি ‘দাঁতাল বাবু’ গ্রেপ্তার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:০৮ পিএম
যশোরে দেড় ডজন মামলার আসামি ‘দাঁতাল বাবু’ গ্রেপ্তার
expand
যশোরে দেড় ডজন মামলার আসামি ‘দাঁতাল বাবু’ গ্রেপ্তার

হত্যা, অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ দেড় ডজনের বেশি মামলার আসামি এবং যশোরের যুবলীগ ক্যাডার হিসেবে পরিচিত সাইদুজ্জামান বাবু ওরফে ‘দাঁতাল বাবু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী রতনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যশোর শহরের মণিহার এলাকা থেকে উপশহর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের গ্রেপ্তার করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব। তিনি জানান, ‘দাঁতাল বাবু’ চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি রামনগর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিলের ঘটনায় দায়ের করা মামলায় সাইদুজ্জামান বাবু এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি ও তার সহযোগীরা সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলেও পুলিশের দাবি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank