

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোর শহরের বড়বাজার এলাকায় দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুই হোটেল থেকে দুই নারীকে আটক করা হয়। এছাড়া বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রি এবং সন্দেহজনক চলাফেরার অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়।
আটকরা হলেন শেখহাটি গ্রামের বিথি, রুপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, ঘোপ জেলরোডের আবু তাহের ও ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল। এ সময় ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হকসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বলেন, দুই আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং বাবুবাজার গলিতে অবৈধভাবে দেশীয় মদ বিক্রির তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে নারীসহ মোট ১০ জনকে আটক এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটকদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


