মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম
যশোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
expand
যশোরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

যশোরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষরে’ এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সীমান্ত দিয়ে পুশইন, অবৈধ অস্ত্র ও জাল নোটের প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া সড়ক দুর্ঘটনা ও যানজট নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত রাখা এবং বিভিন্ন মার্কেটে সিসি ক্যামেরা সচল রাখার বিষয়েও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন