সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ট্যাপেন্টাডলসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৯:২১ পিএম
যশোরে মাদকবিরোধী অভিযান: ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, স্বামী পলাতক
expand
যশোরে মাদকবিরোধী অভিযান: ৩৬০০ পিস ট্যাপেন্টাডলসহ নারী আটক, স্বামী পলাতক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী পলাতক রয়েছেন। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রবিবার দুপুরে যশোর শহরের নতুন উপ-শহর এ-ব্লকের একটি বাসায় অভিযান চালিয়ে ৩৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় বাসা থেকে মোছাঃ রোজিনা সাইফুল (৩৯) নামে এক নারীকে আটক করা হয়। তার স্বামী মোঃ সাইফুল ইসলাম (৪০) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আটক রোজিনা সাইফুল ও পলাতক সাইফুল ইসলাম—দুজনই নতুন উপ-শহর এ-ব্লকের ৩১৩ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তাদের স্থায়ী বাড়ি যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ডাকঘরের পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী বিশ্বাসপাড়া এলাকায় বলে জানা গেছে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ওই বাসায় অভিযান চালান। এ সময় ফ্ল্যাটের ভেতর থেকে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটক ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন