শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মহান মে দিবস পালিত

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ১২:০৩ পিএম
বেলুন উড়িয়ে মে দিবস উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি
expand
বেলুন উড়িয়ে মে দিবস উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। সকালে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমি।

পরে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

শুক্রবার সকালে যশোর জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে মহান মে দিবসের কর্মসূচি শুরু হয়। উদ্বোধনের পর কালেক্টরেট চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি দড়াটানা ও মুজিব সড়ক হয়ে জজকোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

র‌্যালির আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে মালিক-শ্রমিক সবাইকে একসাথে কাজ করতে হবে। তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না। মতবিরোধ হলে তা আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

তিনি আরও বলেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে দ্বন্দ্ব উসকে দিয়ে দেশের শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মে দিবস উপলক্ষে যেন কোনো সহিংসতা না ঘটে, সে দিকেও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশ ও র‌্যালিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ উদ্যোগে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন