

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরে বাল্যবিবাহের সময় ভ্রাম্যমান আদালতের অভিযানে বর-কনেসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। সোমবার (সকাল ১০টা) শহরের আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ বছর বয়সী এক কিশোর বন্ধুকে সঙ্গে নিয়ে উকিলবারে আসে। কিছুক্ষণ পর স্কুলড্রেস পরা ১৫ বছর বয়সী এক কিশোরীকেও সেখানে আনা হয়। অভিযোগ রয়েছে, আইনজীবী মিজানুর রহমানের তত্ত্বাবধানে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন করা হয়।
বিয়ে শেষ হওয়ার পরপরই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়। তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান সংশ্লিষ্ট কাজী ও আইনজীবী মিজানুর রহমান।
এ সময় বর, কনে এবং বরের এক বন্ধুকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। পরে উভয় পরিবারের সদস্যদের ডেকে পাঠানো হয়। ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের সঙ্গে কথা বলে শর্তসাপেক্ষে তাদের ছেড়ে দেন। শর্ত অনুযায়ী, ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা নিজ নিজ পরিবারের সঙ্গে থাকবে।
এদিকে, স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে—কিছু অসাধু আইনজীবী মোটা অংকের টাকার বিনিময়ে বাল্যবিবাহ সম্পন্ন করে থাকেন। এদের মধ্যে মিজানুর রহমানের নামও রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন