

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিজুল শেখ নামে এক যুবককে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
বুধবার (১১ মার্চ) বিকালে ৪ টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বসতঘর ও বাড়ির আঙিনা তল্লাশি চালিয়ে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিজুল শেখ ওই গ্রামের সফারত শেখের ছেলে।
র্যাবের একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার বাড়িতে তল্লাশি চালালে ককটেলগুলো উদ্ধার করা হয়। বিষয়টি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব জানায়, আটক আজিজুল শেখ ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এসব ককটেল কী উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাস্থলে র্যাবের অভিযান এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন