

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় যশোরে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে সরকারি এমএম কলেজ ক্যাম্পাসে অবস্থিত যশোরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মাননীয় সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলা প্রশাসক আশেক হাসান ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড, সরকারি এমএম কলেজ কর্তৃপক্ষ, যশোর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন যশোর, সিভিল সার্জন কার্যালয়, যশোর পৌরসভাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগমও ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
মহান একুশ উপলক্ষে এমএম কলেজ ক্যাম্পাসে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন
