বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৬, ১০:৩৮ পিএম
মাদারগঞ্জের হাসপাতাল
expand
মাদারগঞ্জের হাসপাতাল

জামালপুরের মাদারগঞ্জে পানিতে ডুবে ১১ বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে মাদারগঞ্জ পৌর এলাকার চাইলেনী পাড়ার হাবিজুর রহমান এর ছেলে আনাস (১১) বাসার পাশেই ডোবায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, থানা মোড়ের দক্ষিণ পাশে আবাদি জমির ভিতর থেকে কয়েক মাস আগে মাটি উত্তোলন করে ফলে গর্ত হয়। গর্তের মধ্যে গোসল করতে গিয়ে সাতার জানা না থাকায় পানিতে ডুবে মারা যায় আনাস। সে জোনাইল চাইলেনী পাড়া হাজ্বী ওমেদ আলী হুরুন্নেছা হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিল। নিহত আনাস তারা দুই ভাই এবং এক বোন ছিলেন। তার বাবা হাবিজুর রহমান বালিজুড়ী বাজারের ইলেকট্রনিকস পণ্যের একজন ব্যবসায়ী। ছেলে আনাস এর মৃত্যুতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে পরিবারসহ আত্মীয় স্বজনরা।

এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানা ওসি স্নেহাসিষ রায় জানান ঘটনাটি জানতে পারলাম ছেলেটি গোসল করতে গিয়ে সাঁতার জানা না থাকায় পানিতে ডুবে যায় এবং তার ঘন্টাখানেক পরেই ডোবায় লাশ ভেসে উঠে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পরিবারের কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন