

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জামালপুরের দেওয়ানগঞ্জে ১০ গ্রাম গাঁজা বহন ও সেবন করার দায়ে পিতা নুরু শেখ (৬০) ও পূত্র হাবিব (২২) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (৮ মে) জেলার দেওয়ানগঞ্জ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
দন্ডপ্রাপ্ত নুরু শেখ পৌর শহরের উত্তর কালিকাপুর এলাকার মৃত কোব্বাত আলীর ছেলে ও হাবিব নুরু শেখের ছেলে। তারা সম্পর্কে পিতা-পূত্র।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার উত্তর কালিকাপুর এলাকায় অভিযুক্তের বাড়ির পাশে এক কাঠ বাগানে মাদক সেবন করছিল তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত পিতা-পূত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, গাঁজা সেবন ও বহনের কথা স্বীকার করেন ওই পিতা-পূত্র। তাদের কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।