রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনার পরও দায়িত্বে অটল ইউএনও মেহেদী হাসান

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ পিএম
ছবি: সংগৃহীত
expand

সড়ক দুর্ঘটনায় সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত ও নিজে আহত হওয়ার পরও নির্ধারিত সরকারি দায়িত্ব থেকে বিরত থাকেননি হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান। দুর্ঘটনার পর চিকিৎসা নিয়ে তিনি হবিগঞ্জে জেলা প্রশাসনের নির্ধারিত সভায় অংশ নেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি গেট এলাকায় ইউএনওকে বহনকারী সরকারি গাড়ির সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ইউএনও মেহেদী হাসান ও গাড়িচালক হেলাল মিয়া আহত হন।

ইউএনও কার্যালয় সূত্র জানায়, চালক হেলাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি এক্স-রে করানো হয়েছে। তবে ইউএনও মেহেদী হাসানের আঘাত গুরুতর না হওয়ায় তিনি নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসনের সভায় যোগ দেন।

হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজ বলেন, “বিষয়টি আমি জেনেছি। ইউএনও তেমন আহত হননি বলে জানতে পেরেছি।”

ইউএনও মেহেদী হাসান বলেন, “আল্লাহর রহমতে আমি সুস্থ আছি। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি মাধবপুর থানায় আটক রাখা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank