বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে ব্যবসায়ী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম
লাখাইয়ে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ
expand
লাখাইয়ে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষ

হবিগঞ্জের লাখাইয়ে মাছবাহী পিকআপ ও যাত্রীবাহী টমটমের মুখোমুখি সংঘর্ষে বাচ্চু মিয়া (৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় টমটমের আরও চার যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক সড়কের তিসকারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আবু তালেবের ছেলে। তিনি পিকআপের চালকের পাশের আসনে বসে মাছ নিয়ে যাচ্ছিলেন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। থানার এসআই মো. শাহ আলম নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এদিকে দুর্ঘটনায় টমটমের আরও চার যাত্রী আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank