

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি পিকআপভ্যান থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গের মৃত রায়চরণ দাসের ছেলে।
রবিবার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সুশান পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপভ্যানে তল্লাশি করে। এ সময় গাড়িতে থাকা পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপভ্যানে তোলা হয়েছিল। পরে সেটি অন্যত্র পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রিপন দাস নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।