

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ-সিলেট-মৌলভীবাজারসহ জেলার সকল অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হয়েছে।
রোববার (১৭ মে) সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক মালিক নেতৃবৃন্দের ডাকে এ পরিবহন ধর্মঘট চলছে।
এর আগে শনিবার মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে শ্রমিকদের মারধোর করা হয়েছে এমন অভিযোগ এনে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় অবরোধ করা হয়।
পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়। যদিও হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ বলছে বিষয়টি সমাধান না হওয়ার রোববার সকাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।
যাত্রীরা জানিয়েছেন পরিবহন ধর্মঘটের ফলে চরম দুর্ভোগে পড়েছেন।
হবিগঞ্জ মটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।