শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৮:৫৩ পিএম
expand
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত

মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপন উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন হবিগঞ্জ। “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে র‍্যালি ও আলোচনা সভা।

এ উপলক্ষে শুক্রবার দুপুর ১২টা দিকে নিমতলা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের থানার মোড় মুক্তিযোদ্ধা চত্বর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে পূর্ব নির্ধারিত স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জি কে গউছ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবুল হাসেম, সভায় বক্তারা শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা জোরদার করা এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকদের অবদান অপরিসীম। তাই তাদের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু মানবিক দায়ই নয়, টেকসই উন্নয়নেরও পূর্বশর্ত। এ লক্ষ্যে কর্মক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ সৃষ্টি, নিরাপত্তা বিধান এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

আলোচনা সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা পুনর্ব্যক্ত করা হয় বলে আয়োজকরা জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন