বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১, আহত ৩ 

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
নবীগঞ্জে বজ্রপাতে একজন নিহত হয়েছে।
expand
নবীগঞ্জে বজ্রপাতে একজন নিহত হয়েছে।

নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈলাগড় হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮)। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গুরুতর আহতরা হলেন- একই গ্রামের সামশুল মিয়া (২০), হাফিজুর রহমান (৫০) এবং জাহেদ মিয়া। তাদের অবস্থার অবনতি হলে দ্রুত উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ বৃষ্টি শুরু হলে হাওরে অবস্থানরতরা বিপাকে পড়েন। এ সময় বিকট শব্দে বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া জানান, বজ্রপাতের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup