বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম আপডেট : ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ডলারের মূল্যহ্রাসের কারণে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। তবে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি মূল্যস্ফীতি ও মুদ্রানীতিতে কেমন প্রভাব ফেলবে, তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা। ফলে বাজারে এখনও এক ধরনের সতর্কতা বিরাজ করছে।

বৃহস্পতিবার (০৯ জুলাই) বাংলাদেশ সময় বেলা ৩টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১০৬ দশমিক ৮২ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া আগস্টে সরবরাহযোগ্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১৬ দশমিক ৪০ ডলারে লেনদেন হচ্ছে।

ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ডলারের শক্তি কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে আজ ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।’ তবে তিনি সতর্ক করে বলেন, দীর্ঘ সময় ধরে সুদের হার বেশি থাকা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের জন্য ক্ষতিকর। এর ফলে স্বর্ণের দাম ফের নিম্নমুখী হতে পারে।

অন্যদিকে, ২০২৬ সালের জন্য স্বর্ণের গড় দামের পূর্বাভাস প্রতি আউন্স ৪ হাজার ৮৬৪ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৫৬০ ডলার করেছে। পাশাপাশি ২০২৭ সালের পূর্বাভাসও ৫ হাজার ডলার থেকে কমিয়ে ৪ হাজার ৯২৫ ডলারে নামিয়েছে। তবে বছরের শেষভাগে স্বর্ণের প্রাতিষ্ঠানিক বা সরকারি খাতের চাহিদা বাড়বে বলে আশা করছে এইচএসবিসি।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ১৪ ডলারে পৌঁছেছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬১৮ দশমিক ২৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৪৭ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণালঙ্কারের দাম পড়ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৪৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Morocco
Scheduled
10 Jul, 02:00 AM
VS
World Cup