মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জে নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৩ এএম
নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
expand
নিজ ঘর থেকে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে ফেরদৌসী ইসলাম চৌধুরী (৬৩) নামের এক নারীর হাত-পা বাঁধা ও মুখে কস্টিপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি সোমবার (১৬ মার্চ) উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেরদৌসী ইসলাম চৌধুরীর ঘরে তার মরদেহ হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে কস্টিপ পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তবে ঘটনাটি চুরির উদ্দেশ্যে নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন