শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ এএম
হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
expand
হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার-এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং হবিগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জি কে গউছ প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা বিএনপির পক্ষ থেকেও জি কে গউছ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর পর্যায়ক্রমে জেলা বিএনপির অঙ্গসংগঠন যুবদল, কৃষকদল, তাতীদল, ওলামা দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণও পুষ্পস্তবক অর্পণ করেন। এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও দিবসটির তাৎপর্য স্মরণ করে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান পরিবেশনের মধ্য দিয়ে পুরো এলাকা আবেগঘন পরিবেশে পরিণত হয়।

এদিকে শহীদদের স্মরণে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X