শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপুরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ পিএম
দুই মাদক কারবারিকে আটক
expand
দুই মাদক কারবারিকে আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৯।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর থানার ফান্দাউক গ্রামের মো. খসরু মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০)

আশুরাইল গ্রামের হাজী চুনু মিয়ার ছেলে মো. রুকু মিয়া (২৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে র‍্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ–এর একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার নোয়াপাড়া সুপার মার্কেট এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সবুজ রঙের সিএনজিযোগে করে মাদক কারবারিরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ–এর দিকে আসছে।

সংবাদ পেয়ে রাত সাড়ে ৯টার দিকে ট্রাক স্ট্যান্ডের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট পরিচালনাকালে একটি সবুজ রঙের সিএনজিকে সিগন্যাল দিয়ে থামানো হলে, দুই ব্যক্তি গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। এ সময় র‍্যাব সদস্যরা কৌশলে তাদের আটক করতে সক্ষম হন।

আটকদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের হেফাজতে গাঁজা রয়েছে। পরে সিএনজির ভেতর থেকে ১০টি পেটিলা নীল পলিথিনের ওপর খাকি রঙের স্কচ টেপে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সিএনজিসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা আরও জানায়, তারা পরস্পর যোগসাজশে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিল।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেফতারকৃত দুইজন ও জব্দকৃত আলামত মাধবপুর থানা–য় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X