মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

স্বতন্ত্র এমপি প্রার্থী সাজনকে থামতে বললেন শিক্ষিকা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পিএম
স্বতন্ত্র এমপি প্রার্থী এম এ সাজনকে উদ্দেশ করে দেওয়া ভাইরাল ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার ছবি
expand
স্বতন্ত্র এমপি প্রার্থী এম এ সাজনকে উদ্দেশ করে দেওয়া ভাইরাল ফেসবুক পোস্ট ও সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকার ছবি

হবিগঞ্জ–৪ (মাধবপুর -চুনারুঘাট) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এম এ সাজনকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রধান শিক্ষিকার মন্তব্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাধবপুর উপজেলার মাঝিসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সম্প্রতি এম এ সাজনের একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে শেয়ার করে লেখেন, ‘এই জন্যই নির্বাচন করব না। মিছিল দেখলে আমারও কান্না আসে। সাজনকে তোমরা কেউ থামাও’।

পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কয়েকটি গাড়ি নিয়ে রাস্তায় চলাচল করছেন এম এ সাজন। ভিডিওতে তাকে “বিশাল জনজোয়ার” বলে দাবি করতে শোনা গেলেও বাস্তবে সেখানে উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়নি। একই ভিডিওতে তাকে আবেগাপ্লুত হয়ে কান্না করতেও দেখা যায়।এই ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস, ব্যঙ্গ ও সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী এম এ সাজন বলেন, আবেগের বশে ভিডিওতে এমন বক্তব্য দিয়েছি। আমি তো কারো ক্ষতি করি না। তবে জ্ঞানী-গুণীদের পরামর্শ মেনে চলার চেষ্টা করব।”

এদিকে স্থানীয় সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চৌধুরী বলেন, ম্যাডামের পোস্ট দেওয়াটা ঠিকই হয়েছে। মানসম্মত প্রচারণা না করলে প্রার্থীরা হাসির পাত্রে পরিণত হন। এতে রাজনীতির প্রতি সাধারণ মানুষের বিরক্তি বাড়ে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Portugal VS Uzbekistan
Scheduled
23 Jun, 11:00 PM
VS
World Cup