মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ পাম্প থেকে ৩৪ হাজার লিটার জ্বালানি উদ্ধার  

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১২:৪৭ এএম
মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
expand
মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

গাজীপুরের কোনাবাড়ীতে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ ভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে একটি ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ৩৪ হাজার লিটার ডিজেল ও অকটেন জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৩০ শে মার্চ রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। কোনাবাড়ীর বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত, মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা প্রদান করে জেলা এনএসআই এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ ও বিজিবি সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাম্পটিতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা ২৮ হাজার ৫২১ লিটার জিজেল এবং ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়।

​অবৈধ মজুতের দায়ে জ্বালানি তেলের সঠিক ডিস্ট্রিবিউশন নিশ্চিত না করায় প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কাশেম বাবুলকে (৬০) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান জানান, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে কেউ জ্বালানি তেল মজুত করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জব্দকৃত তেল (৩১ মার্চ) থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Senegal
Scheduled
17 Jun, 01:00 AM
VS
World Cup