

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের বাখুন্ডায় আকিকা অনুষ্ঠানে মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের অভিযোগ, মিষ্টি খাওয়ার পরই শিশুদের মধ্যে বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চরমাধবদিয়া ইউনিয়নের খলিল মন্ডল হাট এলাকার ‘মোল্লা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার’ থেকে আনা মিষ্টি আকিকা অনুষ্ঠানে পরিবেশন করা হয়। মিষ্টি খাওয়ার পরপরই শিশুদের পেটব্যথা ও বমি শুরু হয়।
পরে অবস্থার অবনতি হলে রাতে তাসফিয়া, তাওহিদ, সুমাইয়াসহ ৮ শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে মিষ্টির দোকানের মালিক জিয়ারত মোল্লা বলেন, মিষ্টির কারণে নয়, অন্য কোনো কারণে শিশুরা অসুস্থ হয়ে থাকতে পারে।
চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


