সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে মশাল মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীরা। এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দিনগত রাত একটার দিকে ভাঙ্গার গোলচত্বর এলাকায় এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

নিষিদ্ধ সংগঠন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে এ ধরনের একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

ভিডিও দেখে সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করা হলে তিনি জানান, আজ ২১ আগস্ট, ভয়াল গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আমার নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ কর্মী কায়েসের নেতৃত্বে রাত একটায় ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ প্রতিবাদ মিছিল করা হয়।

এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে কোনো এক সড়কে কিছু যুবক মশাল জ্বালিয়ে মিছিল করছেন। এসময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়িনাই’-সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. রেজওয়ান দীপু জানান, বিষয়টি জানা নেই। তারপরও খোঁজখবর নিয়ে দেখা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন