

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লাইসেন্সবিহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে একটি কেক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এসময় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় সাইনবোর্ডবিহীন ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।
অভিযানকালে দেখা যায়, কারখানাটির কোনো বৈধ লাইসেন্স নেই। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক প্রস্তুত করা হচ্ছিল।
এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিককে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
মন্তব্য করুন