বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় গরু চোরদের ফেলে যাওয়া ট্রাক পুড়িয়ে দিল গ্রামবাসী

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম
গরু চোরদের ফেলে যাওয়া ট্রাক পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী
expand
গরু চোরদের ফেলে যাওয়া ট্রাক পুড়িয়ে দিয়েছে গ্রামবাসী

ফরিদপুরের সালথা উপজেলা এলাকায় গরু চোরদের ফেলে যাওয়া একটি ট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত ওই গ্রামের রণ গোপালের বাড়ির গোয়ালঘরে গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে চোরেরা পালিয়ে যায়। তবে তারা চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

পরে উত্তেজিত গ্রামবাসী ট্রাকটি রাস্তার পাশের ঢালে ফেলে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকটি সম্পূর্ণ পুড়ে যায়।

সালথা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, এলাকাবাসী জড়ো হলে চোরেরা দিকবিদিক ছুটে পালিয়ে যায়। এ সময় তাদের ফেলে যাওয়া ট্রাকটি স্থানীয় লোকজন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup