বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিপ্রবির তিন শিক্ষার্থী বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৬, ০২:৫৭ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
expand
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

‎সমকামিতার অভিযোগে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

‎সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার, একই অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ও রবিউল।

‎‎অফিস আদেশে বলা হয়েছে, গত ১৬ মে বহিস্কৃত তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে বিকৃত ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়৷ যা এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে। বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অফ স্টুডেন্স ডিসিপ্লিনের ১৫ ধারা মতে যা

‎অনৈতিক কর্মকান্ডের অন্তর্ভুক্ত এবং সমকামিতা হিসেবে অভিযুক্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন