

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


প্রায় ১৬ ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
এর আগে, বুধবার (২২ এপ্রিল) রাত ১০টা ৩ মানিটে কয়লার সঙ্গে পাথর আসায় বয়লার পাইপ ফেটে যায় এবং কুলিং ফ্যান ভেঙ্গে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ৪৮ ঘন্টা পর শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ইউনিট টি চালু করা হলেও বিকাল ৩ টার পর থেকে জাতীয় গ্রীডে যুক্ত হয় উৎপাদিত বিদ্যুৎ।
শনিবার ভোর সাড়ে ৫ টায় একই সমস্যা দেখা দিলে প্রায় ১৬ ঘন্টা পর ১ নম্বর ইউনিটের উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধের মাধ্যমে কেন্দ্রটি আবারও শাট ডাউন হয়ে যায়। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ উত্তরের ৮ জেলা বিদ্যুৎ বিভ্রাটে আবারও বেড়েছে ।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, বয়লারের টিউব ফেটে যাওয়ায় শনিবার ভোরের দিকে প্রথম ইউনিটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বয়লারের ষ্ট্রিম ঠান্ডা হতে সময় লাগবে। সবমিলিয়ে এটি মেরামত করতে প্রায় ৫/৬ দিন লেগে যেতে পারে।
মন্তব্য করুন