বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে জ্বালানি তেলের জন্য ছোটাছুটি

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
জ্বালানি তেলের অভাবে বন্ধ থাকছে দিনাজপুরের অধিকাংশ পাম্প।
expand
জ্বালানি তেলের অভাবে বন্ধ থাকছে দিনাজপুরের অধিকাংশ পাম্প।

জ্বালানি তেলের অভাবে বন্ধ থাকছে দিনাজপুরের অধিকাংশ পাম্প। কোনো কোনো ফিলিং স্টেশন চাহিদার কম, কিংবা রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছে। তাতে চাহিদা না মেটায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা।

‎বুধবার (২৫ মার্চ) দিনাজপুরের কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমনটি দেখা গেছে।

‎সরেজমিনে দেখা গেছে, কোথাও পাম্প খোলার খবর পেলেই গ্রাহকরা সেখানে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মিলছে সামান্য তেল। কেউ আবার পাচ্ছেন না। তাতে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা।

‎গ্রাহকরা বলছেন, ডিজেল নিয়ে সমস্যা না থাকলেও অকটেন ও পেট্রোল নিয়ে সমস্যা দিন দিন বেড়েই চলেছে।

‎দিনাজপুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে এসে প্রায় আড়াই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল কিনতে পেরেছেন মোটরসাইকেল চালক শাকিল পারভেজ। তিনি বলেন, সকাল সাড়ে ৯টা থেকে অপেক্ষা করে দুপুর ১টায় তেল পেয়েছি। তাও আবার সীমিত পরিমাণে।

‎দিনাজপুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী লাবলু বলেন, “ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করা হচ্ছে। যার কারণে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ। মানুষ আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছে।'

‎দিনাজপুর জেলা পাম্প মালিক গ্রুপের সভাপতি শাহিন হোসেন বলেন, জেলায় ৯২টি ফিলিং স্টেশনের মধ্যে সদর উপজেলায় আছে ২৪টি। কিন্তু ডিপো থেকে চাহিদার তুলনায় কম এবং রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার কারণে বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ থাকছে। ফলে যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে বাইকাররা হুমড়ি খেয়ে পড়ছে। শত শত বাইকের সিরিয়াল নিয়ে উত্তেজনাও সৃষ্টি হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Curaçao VS Ivory Coast
Scheduled
26 Jun, 02:00 AM
VS
World Cup