বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ  ‎ ‎

দিনাজপুর প্রতিনিধি ‎
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০১:২১ পিএম
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 
expand
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ 

ভারতে দোল উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি ও রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ‎ ‎বুধবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় ভারতের ‘হিলি এক্সপোর্ট অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন’ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। ‎ ‎বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোলি উৎসব যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে এদিন ভারতীয় স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পরদিন ৫ মার্চ থেকে পুনরায় যথারীতি কার্যক্রম শুরু হবে। ‎ ‎বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে আমদানি বন্ধ থাকলেও হিলি স্থলবন্দরের লোড-আনলোডসহ বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। ‎ ‎হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দুই দেশের যেকোনো উৎসব বা সরকারি ছুটির আওতামুক্ত থাকে। সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই চেকপোস্ট ব্যবহার করে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারেন। ফলে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী পারাপারের কোনো সম্পর্ক নেই।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন