সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৩ দিন

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৭ এএম আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৯ এএম
হিলি স্থল বন্দর
expand
হিলি স্থল বন্দর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক সরকারি ছুটি মিলিয়ে টানা তিন দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া প্রথমবারের মতো ভোটের দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে।

‎হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে১১ ও ১২ই ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে এই দু’দিন হিলি কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

তিনি আরও জানান, শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির কারণে ওই দিনেও বন্দর দিয়ে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় সকল কার্যক্রম শুরু হবে বলে তিনি জানান।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কারণে শুধু ওই দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই পথ দিয়ে পাসপোর্টের মাধ্যমে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ থাকবে।

ইতোপুর্বে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ না থাকলেও এবারই প্রথমবারের মতো একদিনের জন্য যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য দিন যথারীতি এই পথ দিয়ে পাসপোর্ট যাত্রীরা ভারত-বাংলাদেশে যাতায়াত করতে পারবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন